জয়-পরাজয় যাই হোক মেনে নেব : সীমা
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল ৯টায় কুমিল্লা মডার্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা।
ভোট দেয়ার পর সীমা বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, ফলাফলে জয়-পরাজয় যাই হোক আমি মেনে নেব।
এদিকে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোটের সমর্থিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু নগরীর উত্তর চর্থা এলাকার নবাব হোচ্ছাম হায়দার উচ্চ বিদ্যালয়ে সাড়ে ৯টার দিকে ভোট দেবেন বলে জানা গেছে।
কামাল উদ্দিন/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নওগাঁয় পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেসে উঠলো ৭ই মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা