ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোট শেষ, এবার গণনা ও ফলাফলের পালা

প্রকাশিত: ১০:২৪ এএম, ৩০ মার্চ ২০১৭

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এবার ভোট গণনা ও ফলাফলের পালা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে ৪টার পরও কিছু কিছু কেন্দ্রে ভোটগ্রহণ করতে দেখা যায়।

বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লা সরকারি সিটি কলেজ (কমার্স কলেজ নামে পরিচিত) কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল ভোট স্থগিতের এ নির্দেশ দেন।

নির্বাচন কমিশন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ঐতিহাসিক ও শান্তিপূর্ণ হবে বলে ঘোষণা দেয়। নির্বাচন ঘিরে নেয়া হয় স্মরণকালের নিরাপত্তা ব্যবস্থা। বড় কোনো অঘটন ছাড়াই সম্পন্ন হয় নির্বাচন। কোনো হতাহতের ঘটনার খবরও মেলেনি দিনভর। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সামগ্রিক বিবেচনায় এ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য নগরবাসীর।

cu

দুপুরে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, ভোটের অর্ধেক সময় পার হয়েছে। এ পর্যন্ত যে খবর পেয়েছি, উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। এবার কুমিল্লায় ৭৫ থেকে ৮০ শতাংশ ভোট পড়তে পারে।

তিনি আরও জানান, ১০৩টি কেন্দ্রের মধ্যে একটির বাইরে ককটেল বিস্ফোরণের পর সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি সব কেন্দ্রে ভোট শান্তিপূর্ণভাবে চলছে।

কুমিল্লা সিটিতে এবার মোট ভোটার রয়েছেন দুই লাখ ৭ হাজার ৫৬৬ জন। মেয়র পদের জন্য চারজন, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমএআর/জেআইএম

আরও পড়ুন