খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
ফাইল ছবি
যশোরের সিংগিয়া স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে সিমেন্টবোঝাই ট্রাক ভেঙে পড়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
যশোর রেলওয়ে জংশনের সহকারি স্টেশন মাস্টার সাইফুজ্জামান জাগো নিউজকে জানান, সিংগিয়া স্টেশনের কাছে লেভেল ক্রসিং গেট টি-৫০ এর উপরেই সিমেন্ট বোঝাই একটি ট্রাকের পাতি ভেঙে পড়ে গেছে।
এ কারণে খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যশোর স্টেশনে আটকা পড়েছে খুলনাগামী চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা ও রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেন।
এমজেড/বিএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী