বেনাপোলে ১৫ স্বর্ণের বারসহ দুই যুবক আটক
ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৌনে দুইকেজি ওজনের ১৫টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে বেনাপোলের গাজিপুর গোলদার মসজিদের পিছন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, বেনাপোলের নারায়ণপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে মোহাম্মদ হোসেন ও ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে শামীম হোসেন।
বিজিবি জানায়, তারা গোপন সূত্রে জানতে পারেন ভারতে পাচারের জন্য ২ যুবক মোটরসাইকেলে স্বর্ণের বার নিয়ে বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে। সকাল সাড়ে ৭টার দিকে তারা গাজিপুর মসজিদের সামনে অবস্থান নিয়ে সন্দেহভাজন ২ যুবককে আটক করেন। পরে আটক মোহাম্মদ হোসেন ও শামীমের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
স্বর্ণের বার ছাড়াও তাদের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল ও ৪টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৬৪ লাখ টাকা। আটক দুই চোরাচালানীকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
মিলন রহমান/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার