সিলেটের সঙ্গে ফের সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ফাইল ছবি
ফের সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। টানা বর্ষণের কারণে শ্রীমঙ্গল ও সাতগাঁও রেলস্টেশনের মাঝামাঝি ১৪১নং সেতু দেবে যাওয়ায় বুধবার দুপুর থেকে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
এর আগে হবিগঞ্জের মাধবপুরে পিলার ভেঙে ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চার দিন বন্ধ ছিল।
জানা যায়, গত তিন দিনের টানা বর্ষণে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর পাহাড় ধসে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশন সংলগ্ন এলাকায় একটি সেতু দেবে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ভারি বৃষ্টিতে পাহাড় ধসে বুধবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। পরবর্তীতে বেলা আড়াইটায় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশন সংলগ্ন এলাকায় ১৪১ কি.মি. বিলাশ সেতুর খুঁটি কিছুটা দেবে গেলে আবারও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, শ্রীমঙ্গল ও সাতগাঁও রেলস্টেশনের মাঝামাঝি ১৪১নং সেতু দেবে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। সাতগাঁও রশিদপুরের মাঝামাঝি পাহাড়ি এলাকায় ধসের ফলে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল, ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশন ও আখাউড়াগামী ডেমু ট্রেন শমশেরনগর স্টেশনে আটকা পড়েছিল।
বেলা ১১টার পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে সাতগাঁওয়ে আবার রেল সেতুর খুঁটি দেবে বেলা আড়াইটা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম