যশোরে ফার্নিচার ব্যবসায়ী খুন
যশোরে এক ফার্নিচার ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ঢাকা রোড শেখহাটি বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল গফফার (৪০) ওই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি বাবলাতলা এলাকার ফরেন ফার্নিচার নামের একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালি।
যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে শেখহাটি বাবলাতলা এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় আবদুল গফ্ফারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক গফফারকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে কোপানো ও আঘাতে চিহ্ন রয়েছে।
আবদুর রহিম আরও বলেন, প্রতিবেশির সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী