গোপালগঞ্জে ট্রাক উল্টে নিহত ৩
প্রতীকী ছবি
গোপালগঞ্জে মিনি ট্রাক উল্টে দুই ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চিংড়ির রেণু ব্যবসায়ী দুলাল (৩৮), বিল্লাল (৩৫) ও অজ্ঞাত একজন। নিহতদের সকলের বাড়ি ভোলা জেলায়।
জানা গেছে, ভোলা থেকে মাছের রেণু নিয়ে বাগেরহাট জেলার ফকিরহাটের ঘের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে ফেরার পথে মিনি ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই রেণু ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত অজ্ঞাত আরেক জনকে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
মুকসুদপুরের জলিরপাড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ জামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম হুমায়ুন কবীর/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে