কালীগঞ্জে তিন শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরের কালীগঞ্জে বৈধ সংযোগ থেকে তিতাস গ্যাসের তিন শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ভ্রাম্যমাণ দল।
বুধবার দিনব্যাপী অভিযান শেষে বিকেলে সাংবাদিকদের এমন তথ্য জানান টঙ্গী জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব। এ অভিযানে মোট ২২টি বৈধ পয়েন্টের এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জানা গেছে, তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে বুধবার সকাল থেকে দিনব্যাপী অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অভিযানে উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরি গ্রামে এক ইঞ্চি বিতরণ লাইনের ৫টি এবং ৩-৪ ইঞ্চি লাইনের ১৭টি বৈধ পয়েন্টের আড়াই কিলোমিটার এলাকার প্রায় তিন শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, স্থানীয় বৈধ গ্রাহকদের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের এই উদ্যোগ। আর এই কার্যক্রম চলবে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করা পর্যন্ত।
তিনি আরও জানান, স্থানীয় বৈধ গ্রাহকদের সুবিধার্থে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) কালীগঞ্জ শাখায় গ্যাস বিল পরিশোধের ব্যবস্থা করেছেন। এখন থেকে বৈধ গ্রাহকরা ওই ব্যাংকে বিল পরিশোধ করতে পারবেন।
আব্দুর রহমান আরমান/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদক নিরাময় কেন্দ্র থেকে পিস্তল-গুলিসহ পরিচালক-কর্মচারী আটক
- ২ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
- ৪ সংস্কৃতিচর্চায় শিশুদের এগিয়ে নিলে কমবে সামাজিক ব্যাধি: ডেপুটি স্পিকার
- ৫ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার