টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে নারী নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে বিজিবির সঙ্গে ইয়াবা বিক্রেতাদের গোলাগুলির ঘটনায় জাহেদা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত চারজন।
তারা হলেন- রশিদা বেগম (২৮), মনজুমা বেগম (৪৩), মুহাম্মদ শফিক (২৯) ও মুহাম্মদ কাশেম (৫০)।
বিজিবি কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রকিবুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে নাফনদীর শাহপরীরদ্বীপ পয়েন্ট দিয়ে বাংলাদেশ জলসীমা অতিক্রম করছিল একটি বোট। বিজিবি তাদের দাঁড়াতে বলায় বিজিবিকে লক্ষ্য করে বোটে থাকা লোকজন গুলি চালায়। এতে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে তিন নারী ও দুই পুরুষ গুলিবিদ্ধ হন। পরে বোটটি থেকে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক জাহেদা বেগমকে মৃত ঘোষণা করেন। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বোটে করে তারা ইয়াবা পাচার করছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের সঙ্গে থাকা আরও লোকজন নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে চলে গেছে। গুলিবিদ্ধদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদক নিরাময় কেন্দ্র থেকে পিস্তল-গুলিসহ পরিচালক-কর্মচারী আটক
- ২ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
- ৪ সংস্কৃতিচর্চায় শিশুদের এগিয়ে নিলে কমবে সামাজিক ব্যাধি: ডেপুটি স্পিকার
- ৫ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার