তুরাগ নদী থেকে মরদেহ উদ্ধার
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর তুরাগ নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে টঙ্গীর বাদাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম ওয়াহেদ আলী (৫০)। তিনি বাদাম এলাকার সরাফত আলীর ছেলে।
টঙ্গী থানা পুলিশের এসআই মো. আশরাফুল ইসলাম জানান, সকালে বাদাম এলাকায় তুরাগ নদীতে মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, পনিতে ডুবে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান