টেকনাফে ৮ কোটি টাকার ইয়াবা জব্দ
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া এলাকা থেকে ৮ কোটি ১০ লাখ টাকার ২ লাখ ৭০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোরে টেকনাফ সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, ইয়াবা বড় চালান সাবরাং নয়াপাড়া এলাকা দিয়ে পাচারের সংবাদ পেয়ে সাবরাং বিওপির বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এসময় তাদের ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ২ লাখ ৭০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৮ কোটি ১০ লাখ টাকা।
ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
সায়ীদ আলমগীর/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদক নিরাময় কেন্দ্র থেকে পিস্তল-গুলিসহ পরিচালক-কর্মচারী আটক
- ২ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
- ৪ সংস্কৃতিচর্চায় শিশুদের এগিয়ে নিলে কমবে সামাজিক ব্যাধি: ডেপুটি স্পিকার
- ৫ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার