কলেজছাত্রীকে এসিড নিক্ষেপের দায়ে দুইজনের কারাদণ্ড
প্রতীকী ছবি
গোপালগঞ্জে এক কলেজছাত্রীকে এসিড নিক্ষেপে ঝলসে দেয়ার অপরাধে অভিযুক্ত রথিন ঘোষকে ১৪ বছর এবং অপর আসামি অসীম রায়কে সাত বছরের সশ্রম করাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার দুপুরে গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ ও এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. দলিল উদ্দিন এ রায় দেন।
ওই দুই আসামির বিরুদ্ধে এসিড অপরাধ দমন আইন ২০০২ এর ৫ (খ) ধারায় অভিযোগ সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেয়া হয়।
এ মামলার অভিযুক্ত রথিন ঘোষ বর্তমানে পলাতক ও অপর অভিযুক্ত অসীম রায় জেল হাজতে রয়েছেন।
এছাড়া মামলার অন্য দুই আসামি সুধাংশু ঘোষ ও সাবিত্রী ঘোষের বিরুদ্ধে আনা এসিড অপরাধ দমন আইন ২০০২ এর ৫(ক)/৭ ধারায় অভিযোগ সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০০৯ সালের ৯ মে রাতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামের সুবাস বাকচীর মেয়ে কৃষ্ণপুর সপ্তপল্লী মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী আখি বাকচীকে এসিড নিক্ষেপ করে তার শরীর ঝলসে দেয় ওই গ্রামের সুধাংশু ঘোষের ছেলে রথিন ঘোষ ও তার বন্ধু অসীম রায়।
এ ঘটনায় আখির বাবা সুবাস বাকচী বাদী হয়ে রথিন ঘোষকে প্রধান আসামি করে তার বাবা সুধাংশু ঘোষ ও মা সাবিত্রী ঘোষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা করনে।
পরে পুলিশ তদন্ত করে অপরাধের সঙ্গে অসীম রায় নামে সুধাংশুর এক বন্ধুর সম্পৃক্ততা খুঁজে পায় এবং তাকে আসামি করে মামলার চার্জশিট গঠন করেন।
আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এ রায় দেন।
এস এম হুমায়ূন কবীর/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে