আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। বুধবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ইউরিয়া সার উৎপাদন।
এতে করে প্রতিদিন এক কোটি ৬৮ লাখ টাকার ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে বলে কারখানা সূত্র জানিয়েছে।
তবে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলাগুলোতে সার সঙ্কটের কোনো সম্ভাবনা নেই।
আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক এসএস কামরান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত ১৫ এপ্রিল বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ কারখানা বন্ধ রাখতে চিঠি দেয়। ওই চিঠির প্রেক্ষিতে বুধবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ কর্তৃপক্ষ। এর ফলে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সেটি স্পষ্ট করে বলতে পারেননি তিনি।
আজিজুল সঞ্চয়/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে চালকরা
- ২ ফেরির ধাক্কায় পড়ে যায় বাসটি, বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
- ৩ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
- ৪ সৈকতে ঘুরতে গিয়ে তিন দিনে হারালো ২৮ শিশু, খুঁজে দিলো ট্যুরিস্ট পুলিশ
- ৫ মানিকগঞ্জে নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু