ঝিনাইদহে জামায়াত কর্মীসহ গ্রেফতার ১৬
ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন অভিযোগে হরিণাকুণ্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের গুড়পাড়া ভাতুরিয়া গ্রাম থেকে জাফর সর্দার (৪০) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাফর ভাতুরিয়া গ্রামের সাত্তার সর্দারের ছেলে।
এছাড়া বিভিন্ন মামলায় হরিণাকুণ্ডু উপজেলা থেকে আরও একজন, সদর উপজেলা থেকে ছয়, শৈলকুপা থেকে চার, কালীগঞ্জ থেকে দুই ও মহেশপুর উপজেলা থেকে দু’জনকে গ্রেফতরা করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান পুলিশ সুপার।
এসএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খামেনির মৃত্যুতে সাতক্ষীরার শিয়া মসজিদে তিনদিনের শোক ঘোষণা
- ২ দুই মাস পর সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু, উপকূলে কর্মচাঞ্চল্য
- ৩ দাম্পত্য কলহ নিয়ে বিকেলে বৈঠক, রাতে স্বামীর হাতে স্ত্রী খুন
- ৪ ডিবি পরিচয়ে রডভর্তি ট্রাক নিয়ে গেলো ডাকাত, থানায় অভিযোগ
- ৫ কলাপাড়ায় ২০০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা, মিষ্টি পানির সংকট