গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তৌহিদ মোল্লা (৪০) ওই গ্রামের হাসেম মোল্লার ছেলে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে খালিয়া গ্রামে ঠান্ডা মোল্লা ও জালালাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুপারুল ইসলাম মুন্সির লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাতে তৌহিদ মোল্লা গুরুতর আহত হন।
গুরুতর আহত তৌহিদ মোল্লাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গোপালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, জালালাবাদ ইউনিয়নে দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের মধ্যে আতিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে।
এস এম হুমায়ূন কবীর/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে