স্কুল ব্যাগে ফেনসিডিল : আটক ২
রাজশাহীর তানোরে স্কুল ব্যাগে ৫১ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে তানোর থানা পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে থানা মোড় থেকে পুলিশ তাদের আটক করে। এরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সদরের জুয়েল রানা (২৫) ও ইসমাইল হোসেন (২৬)।
তানোর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী প্যারাডাইস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় জুয়েল ও ইসমাইলের কাছ থাকা স্কুল ব্যাগ থেকে ফেনসিডিল পাওয়া যায়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
- ২ ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে নতুন সরকার
- ৩ কাপড় শুকানোর দড়ি টাঙানো নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা
- ৪ মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর
- ৫ ভূমি খাতের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর