যশোরে ট্রাকচাপায় ঠিকাদার নিহত
যশোরে ট্রাকচাপায় হাসান আলী নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী যশোরের মণিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নিছার আলীর ছেলে।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে হাসান আলী ব্যবসার কাজে রাজারহাট বাজারে যান। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।
মিলন রহমান/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমন কোনো খারাপ কাজ নেই যা জামায়াতে ইসলাম করে না: বিএনপি প্রার্থী
- ২ হাদি ভাইয়ের আদর্শ আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম
- ৩ সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
- ৪ ২০০১ সালের পর বিএনপি অশিক্ষিতদের হাতে চলে গেছে: কর্নেল অলি
- ৫ ঢাকায় আন্দোলনকারীদের উপর গুলির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ