মধুমতি নদী থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদী থেকে মো. দেলোয়ার হোসেন নামে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন নড়াইল গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শাহ্ আলম ভুইয়া জানান, গত ২৫ এপ্রিল নড়াইল থেকে ঈগল পরিবহনের একটি নৈশ কোচে ঢাকা যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। নড়াইলে তিনি একাই থাকতেন। তার পরিবার ঢাকায় বসবাস করত। অগামী নভেম্বর মাসে তার অবসরে যাওয়ার কথা রয়েছে।
কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এস এম হুমায়ূন কবীর/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে