ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালিয়াকৈর স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৭ এপ্রিল ২০১৭

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকা থেকে চতুর্থ শ্রেণির ছাত্র ১০দিন ধরে নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ স্কুলছাত্র হলেন কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামের আবদুল গনি খাঁনের ছেলে সোহাগ হোসেন (১৪)।

স্কুলছাত্রের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার মাঝুখান মডেল পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সোহাগ হোসেন গত ১৮ এপ্রিল সকালে স্কুলের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়।

কিন্তু স্কুল শেষ হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। ওদিনই রাতে তার যাওয়ার সম্ভাব্য সব আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন গত ১৯ এপ্রিল স্কুল ছাত্রের বাবা কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সানোয়ার জাহান বলেন, সবগুলো থানায় বার্তা পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন সোর্সের মাধ্যমে স্কুলছাত্রকে খোঁজার চেষ্টা করা হচ্ছে।

মোঃ আমিনুল ইসলাম/এএম/আরআইপি