আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩০) এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন ছতুরা শরীফ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিন আরোহী আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
আখাউড়া থানা পুলিশের ধরখার ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ছতুরা শরীফ সেতুর সামনে কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক মারা যান।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৫
- ২ ফলাফল খারাপ হলে শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত
- ৩ উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রীর, ভাঙলো জানালার গ্লাস
- ৪ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৫ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী