আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ সোমবার
মহান মে দিবস উপলক্ষে আগামীকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।
তবে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, মহান মে দিবস উপলক্ষে সোমবার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মঙ্গলবার সকাল থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত ৭টি অঙ্গরাজ্যে মাছ, পাথর, প্লাস্টিক ও সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৫
- ২ ফলাফল খারাপ হলে শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত
- ৩ উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রীর, ভাঙলো জানালার গ্লাস
- ৪ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৫ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী