নবীনগর থানার দুই ওসি একসঙ্গে বদলি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মেসবাহ্ উদ্দিন আহমেদকে এক সঙ্গে বদলি করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বদলি করে জেলা পুলিশ লাইনে সংযুক্তের আদেশ জারি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, প্রশাসনিক কারণে নবীনগর থানার দুই ওসিকে একসঙ্গে বদলি করা হয়েছে।
নবীনগর থানা পুলিশের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক শেখ আসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হিসেবে নাজির আহমেদকে নিযুক্ত করা হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৫
- ২ ফলাফল খারাপ হলে শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত
- ৩ উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রীর, ভাঙলো জানালার গ্লাস
- ৪ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৫ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী