ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে লামিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া ওই গ্রামের কামরুল ইসলামের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির লোকজনের অগোচরে লামিয়া বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলা করছিল। এসময় হঠাৎ সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় লামিয়াকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক ডা. সৈয়দ দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৫
- ২ ফলাফল খারাপ হলে শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত
- ৩ উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রীর, ভাঙলো জানালার গ্লাস
- ৪ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৫ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী