যশোর বোর্ডের দুই বিদ্যালয়ে কেউ পাস করেনি
যশোর শিক্ষা বোর্ডে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। গত বছর শতভাগ অনুত্তীর্ণের তালিকায় ছিল তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। তবে তার আগের তিন বছরে যশোর বোর্ডে শূন্যভাগ পাসের হারের কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না।
এ বছর শতভাগ অনুত্তীর্ণের তালিকায় রয়েছে- বাগেরহাটের মোরেলগঞ্জের আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল ও সাতক্ষীরার তালা উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল থেকে পাঁচজন এবং উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিলেও এদের সবাই ফেল করেছে। গত বছরও শূন্যভাগ পাসের হারের তালিকায় ছিল সাতক্ষীরার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়।
মিলন রহমান/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমন কোনো খারাপ কাজ নেই যা জামায়াতে ইসলাম করে না: বিএনপি প্রার্থী
- ২ হাদি ভাইয়ের আদর্শ আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম
- ৩ সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
- ৪ ২০০১ সালের পর বিএনপি অশিক্ষিতদের হাতে চলে গেছে: কর্নেল অলি
- ৫ ঢাকায় আন্দোলনকারীদের উপর গুলির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ