হতাশ ও অস্থিরতায় ভুগছে আ. লীগ : আলাল
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ৭০ সালের নির্বাচন ছাড়া কোনো নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে বিজয়ী হয়নি। ষড়যন্ত্রমূলক ও কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে। আবারও কারচুপির মাধ্যমে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আগামী সপ্তাহে নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবেন বিএনপির চেয়ারপারসন। রূপরেখা বাস্তবায়ন না হলে বিএনপি নির্বাচনে যাবে কি না সংশয় রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি হতাশা ও অস্থিরতা রয়েছে আওয়ামী লীগে।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা হারালে পালানোর পথ খুঁজে পাবে না।’ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রধানমন্ত্রী না থাকলেও আমি আপনাদের পাশে থাকবো।’ তাদের দুজনের বক্তব্যে স্পষ্ট আওয়ামী লীগ হতাশ ও অস্থিরতায় ভুগছে।
মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, ২০০১ সালে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পরদিন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়েছিল। তারা বাড়ি ছিল না। এমনকি দেশ ছেড়ে পালিয়েছিল হাজার হাজার নেতাকর্মী। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতা আসলে কেমন ব্যবহার করবে সেটি ভব্যিষতের ওপর নির্ভর করছে। তবে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমেলেন্দু কুমার দাস, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা, ইঞ্জনিয়ার টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ, ফারাজি মতিয়ার রহমান, ফিরোজা বুলবুল কলি, সাবিরা ইসলাম মুন্নী প্রমুখ।
মিলন রহমান/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমন কোনো খারাপ কাজ নেই যা জামায়াতে ইসলাম করে না: বিএনপি প্রার্থী
- ২ হাদি ভাইয়ের আদর্শ আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম
- ৩ সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
- ৪ ২০০১ সালের পর বিএনপি অশিক্ষিতদের হাতে চলে গেছে: কর্নেল অলি
- ৫ ঢাকায় আন্দোলনকারীদের উপর গুলির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ