ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে কসবার ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের রেললাইনের পাশ থেকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে কোন একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ২ নাটোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- ৩ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ৪ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৫ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক