ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে নসিমন উল্টে নিহত ২

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৬ মে ২০১৭

গোপালগঞ্জের মুকসুদপুরে নসিমনের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে মুকসুদপুর উপজেলার উজানী মঠবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলা তিতা গ্রামের টুকু মোল্যার ছেলে জিল্লাল মোল্যা (২৫) ও বড় পারুলিয়া গ্রামের নুর হোসেনের ছেলে রমজান (৪৫)। মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাফর মিয়া এসব তথ্য জানান।

তিনি জানান, কাশিয়ানী উপজেলা থেকে ছেড়ে আসা একটি নসিমন একটি মিক্সার মেশিন নিয়ে মুকসুদপুর উপজেলার বহুগ্রাম-উজানী সড়কের উজানী মঠবাড়ী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।

এএম/জেআইএম