ভোলায় কোটি টাকার চিংড়ি রেনুসহ আটক ৭ (ভিডিও)
ভোলার রামদাসপুর চ্যানেল থেকে খুলনা অঞ্চলে পাচারকালে প্রায় এক কোটি টাকার চিংড়ি রেনুসহ ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার সকালে আটক ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রোববার রাত সাড়ে ১১টায় লক্ষ্মীপুর জেলার মতিরহাট থেকে ৩০ ব্যারেল ভরা সাড়ে ৪ লাখ গলদা চিংড়ি রেনু ট্রলার যোগে ভোলার রামদাসপুর চ্যানেল দিয়ে খুলনায় নেয়া হচ্ছিল। কোস্টগার্ডের অপারেশন অফিসার লে. খালিদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এদিকে আটক রেনু ভোলার ইলিশা ফেরিঘাটে আনার সময় বেশিরভাগ রেনু ট্রলার চালকদের যোগসাজসে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অবশিষ্ট রেনু রাতেই ফেরিঘাটে অবমুক্ত করা হয়।
রেনু সরিয়ে ফেলার বিষয় অস্বীকার করে কোস্টগার্ড দক্ষিণ জোন তথ্য সেল। আটক ৭ জন হচ্ছেন, মো. আজাদ উদ্দিন, মো. ফিরোজ মোল্লা, মাফুজুর রহমান, মো. বেলাল, মো. ইউছুফ, মো. বাহার, মো. শাহাজান, মো. মামুন। তাদের ৬ জনের বাড়িই হচ্ছে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকালী গ্রামে। মামুনের বাড়ি ভোলার রামদাসপুর এলাকায়।
অমিতাভ অপু/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই