নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জের পাঙ্গাসীতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সিয়াম রেজা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের পাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চরখাতা গ্রামের শেখ সাদীর ছেলে।
ছোনগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন কিরণ এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশু সিয়াম রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামে নানার বাড়ি বেড়াতে গিয়েছিল।
রোববার দুপুরে সে নানার বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। বিকেলে ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনও পরম মমতায় বেওয়ারিশ বৃদ্ধের দাফন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’
- ২ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
- ৩ ফেনীতে দুই চালকের ঝগড়ার সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩
- ৪ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
- ৫ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে দাদার মৃত্যু