রাঙ্গুনিয়ায় আগুনে ৭টি দোকান ভস্মীভূত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গাবতল ইউনিয়নের ইসলামপুর গ্রামে আগুনে ৭টি দোকান পুড়ে গেছে। সোমবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ সূত্রে জানা গেছে।
এতে চারটি চায়ের দোকান, একটি মোবাইল লোডের দোকান, মুদি দোকান ও টেইলার্সের দোকানসহ মোট সাতটি কাঁচা দোকান পুড়ে গেছে। এতে প্রায় পাচঁ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌধুরী লোকমান/বিএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ২ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু
- ৩ লক্ষ্মীপুর-২ আসনে দুই ভূঁইয়ার টক্কর, টার্গেট আ’লীগের ভোটার
- ৪ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা
- ৫ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম