গুরুদাসপুরে পৌরমেয়রসহ ২৬৭ জনের বিরুদ্ধে মামলা
নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পৌরমেয়র শাহনেওয়াজ মোল্লাসহ ২৬৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার সকালে এসআই সাইদুজ্জামান বাদী হয়ে ৬৭ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, গতকাল বেলা ১১টার দিকে শাহনেওয়াজ আলী মোল্লা তার কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় যোগ দিতে যাচ্ছিলেন। এসময় পুলিশের এএসআই সাইদুজ্জামান বাধা প্রদান করলে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে ৬ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম