গোবিন্দগঞ্জে ঘরচাপায় যুবক নিহত
ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঝড়ের সময় ঘরের নিচে চাপা পড়ে মজিবুর রহমান (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মজিবুর রহমান ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানান, সোমবার রাতে প্রচণ্ড ঝড়ের সময় ঘরে শুয়ে ছিলেন মজিবুর। এসময় হঠাৎ টিনের চালসহ পুরো ঘরটি ভেঙে পড়ে মজিবুরের ওপর। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাল খনন উদ্বোধনের পর কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী
- ২ নগরবাসী সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবে না
- ৩ বিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রী
- ৪ নওগাঁয় কালবৈশাখীর তাণ্ডব, কলা চাষিদের ব্যাপক ক্ষতি
- ৫ জুলাই সনদও সরকারের হাত দিয়ে বাস্তবায়িত হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী