নাটোরে বাস ধর্মঘট প্রত্যাহার
ফাইল ছবি
নাটোরের সিংড়ায় চাঁদাবাজির প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। দুপুর ১টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম সাগর।
তিনি জানান, নাটোরের সিংড়ায় অবৈধভাবে ৭/৮ জন গাড়ির মালিক একটি মালিক সমিতি তৈরি করে চাঁদাবাজি করে আসছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার তাদের সঙ্গে বৈঠক করেও কোনো কাজে আসেনি। এরই এক পর্যায়ে অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল থেকে নাটোর থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। পরে জেলা প্রশাসকের ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ১টা থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, কোনো ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেয়াটা আইন সম্মত নয়। যাত্রীদের হয়রানি না করতে মালিক সমিতিকে নির্দেশ দেয়া হয়েছে।
রেজাউল করিম রেজা/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম