ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টঙ্গীতে রিভলবার গুলিসহ একজন আটক

প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৭ মে ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১।

আটক জুলহাস (৩০) শেরপুর সদরের চকপাটক এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি টঙ্গীর ফকির মাকের্ট এলাকায় বসবাস করতের।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে ফকির মার্কেট এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে। পরে র‌্যাব-১ উত্তরার একটি দল সিনিয়র সহকারী পরিচালক মো. মইনুল ইসলামের নেতৃত্বে আজ ভোররাত ৩টার দিকে সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক পর্যায়ে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ জুলহাসকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব আরও জানান, জিজ্ঞাসাবাদে জুলহাস র‌্যাবকে জানিয়েছে, তিনি মারিয়া ক্যাবল এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী।

র‌্যাবের দাবি, চাকরির আড়ালে দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে টঙ্গী এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ভূমি দখল করে আসছেন তিনি।

মো. আমিনুল ইসলাম/জেডএ/এমএস