দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
দিনাজপুরের নবাবগঞ্জে বিলের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার সকালে উপজেলার আশুড়ার বিলে ডুবে শিশুটি মারা যায়।
নিহত জান্নাতুল ফেরদৌস উপজেলার হরিপুর আদর্শ গ্রামের মো. মজিবর রহমানের মেয়ে।
৩ নং গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল কবির জানান, সকালে বাড়ির পাশে আশুড়ার বিলে খেলাধুলা করার সময় বিলের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদিন শিশুটির দাফন কাজ সম্পন্ন করতে পাঁচ হাজার টাকা অনুদান দিয়েছেন।
এমদাদুল হক মিলন/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনও পরম মমতায় বেওয়ারিশ বৃদ্ধের দাফন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’
- ২ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
- ৩ ফেনীতে দুই চালকের ঝগড়ার সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩
- ৪ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
- ৫ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে দাদার মৃত্যু