ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ১০:৩১ এএম, ০৮ মে ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একটি চাতাল কল থেকে ডাকাতি হওয়া ২১৬ বস্তা চালসহ তিন ডাকাতকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, স্বপন মিয়া (৩৫), রিপন খান (৩০) ও বাবু মিয়া (২৫)। শুক্রবার সকালে যাত্রাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আশুগঞ্জ উপজেলার কামাউড়াস্থ ভাই ভাই নামের একটি চাতালকলে ২০/২৫ জনের একটি ডাকাত দল হানা দেন কয়েক দিন আগে।। এসময় ডাকাতরা চাতাল কলের দারোয়ানকে বেঁধে একটি কক্ষে আটকে রাখেন। পরে ডাকাতরা চাতাল কলের গুদামঘরে রক্ষিত ২১৬ বস্তা চাল ডাকাতি করে নিয়ে যান। এ ঘটনায় ওই দিনই আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, শুক্রবার সকালে যাত্রাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় শনির আখড়া থেকে ডাকাতি হওয়া চাল ও একটি ট্রাকসহ ওই তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস