ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০১:০০ পিএম, ০৮ মে ২০১৫

কুমিল্লায় সেনা সদস্যবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার পেরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে জংশনের পরিবহন কর্মকর্তা মাসুদ সারোয়ার বিকাল সাড়ে ৫টায় জাগো নিউজকে জানান, ঢাকা থেকে আর্মি স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিলো। সদর দক্ষিণ উপজেলার পেরুলে পৌঁছার পর ট্রেনের মাঝের দুইটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করলেও এখনো তা উদ্ধার করা সম্ভব হয়নি।  

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস