৫ লাখ টাকায় মুক্ত অপহৃত তিন ট্রাক চালক
কক্সবাজারের চকরিয়ার খুটাখালীর পাহাড়ি এলাকা থেকে অপহৃত তিন ট্রাক চালককে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। শুক্রবার সকালে ৫ লাখ টাকা মুক্তিপণে তাদের ছেড়ে দিয়েছেন তারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে খুটাখালীর পাহাড়ি এলাকা নুর ফাঁড়ি নামক স্থান থেকে বালি আনতে গেলে ১০-১৫ জন দুর্বৃত্ত তিন ট্রাক চালককে অপহরণ করেন। অপহৃত ট্রাক চালকরা হলেন, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মমতাজ আহমদের ছেলে কফিল উদ্দিন (২২), একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রেজাউল করিম (২৩) ও বদরখালীর নুরুল আলম (২৮)। তাদের অপহরণের পর চকরিয়া-রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-লামার চৌ-সীমান্তের ব্যাঙ ঢেবার অরণ্যে আটকে রাখা হয়। শুক্রবার ভোররাত ১টার দিকে আত্মীয়দের মাধ্যমে মুক্তিপণ দিয়ে ট্রাক চালকরা ছাড়া পান বলে আত্মীয়দের উদ্ধৃতি দিয়ে থানার এসআই শাহাদাত হোসেন নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জাগো নিউজকে বলেন, অপহরণের শিকার ট্রাক চালকরা মুক্তি পেয়েছেন বলে শুনেছি। তবে মুক্তিপণ দেয়ার আগে কেউ আমাদের বিষয়টি অবহিত করেনি।
সায়ীদ আলমগীর/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
- ২ কাজ না করেই টাকা লোপাটের অভিযোগ পিআইও-প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে
- ৩ মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ভাঙন আতঙ্ক, এলাকাবাসীর মানববন্ধন
- ৪ ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনের পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী
- ৫ টেকনাফ উপকূলে ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা অবমুক্ত