ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শনিবার দাউদকান্দি উপজেলা নির্বাচন

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৮ মে ২০১৫

দীর্ঘ প্রায় ৬ বছর পর শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে স্ট্রাকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সর্বশেষ বিগত ২০০৯ সালে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু উচ্চ আদালতে মামলা ঝুলে থাকায় শনিবার এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে ৯৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্র সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। রির্টানিং কর্মকর্তা বিভোর কুমার বিশ্বাস জাগো নিউজকে জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য পুলিশের ৯৬০ জন সদস্য, আনসারের ১১৪০ জন সদস্য, ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও র্যাব সদস্যরা মোতায়েন থাকবে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলার ১৫টি ইউনিয়ন ১টি পৌরসভাসহ ৯৫টি কেন্দ্রের মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৪ জন।

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস