টাঙ্গাইলে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
টাঙ্গাইলে পানিতে ডুবে পৃথক স্থানে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কালিহাতি উপজেলার এলেঙ্গায় এবং বাসাইল উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো কালিহাতী উপজেলার এলেঙ্গার শিশু কন্যা রুমানা (১২) ও প্রেরনা (৬) এবং বাসাইলের সানজিদা (২)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, এলেঙ্গা কলেজের পাশে একটি পুকুরে বিকেলের দিকে গোসল করতে যায় খালাতো বোন রুমানা ও প্রেরনা। এর প্রায় এক ঘণ্টা পর তাদের মরদেহ ভেসে উঠে। বাড়ির লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে সকালে বাসাইল থানার পুকুরে ডুবে সানজিদা নামের দুই বছরের এক শিশু মারা যায়। সানজিদার বাবা শাহাআলম জানান, তার স্ত্রী মেয়ে সানজিদাকে পাশে বসিয়ে বাসাইল থানা পুলিশের ম্যাচে রান্নার কাজ করছিলেন।
হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে থানার পুকুরে ভাসতে দেখে। তাৎক্ষণিক বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করে।
বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আরিফ উর রহমান টগর/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে চালকরা
- ২ ফেরির ধাক্কায় পড়ে যায় বাসটি, বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
- ৩ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
- ৪ সৈকতে ঘুরতে গিয়ে তিন দিনে হারালো ২৮ শিশু, খুঁজে দিলো ট্যুরিস্ট পুলিশ
- ৫ মানিকগঞ্জে নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু