ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

প্রকাশিত: ১১:৩০ এএম, ১০ মে ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাঁচ হজার ১শ` পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪। গত শনিবার মধ্যরাতে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা কসবা উপজেলার কুটি-চৌমুহনি চৌরাস্তা নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকরা হলেন, মো. ইজাজুল হক (৩৫), মো. আতিকুর রহমান (৩৩), মো. আপন মিয়া (৩২) ও মো. সোহাগ মিয়া (২৫)।

র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে র‍্যাবের একটি অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি-চৌমুহনি চৌরাস্তা নামক স্থানে অভিযান চালায়। অভিযান চলাকালে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির সামনের ড্যাস বোর্ডের ভেতর লুকিয়ে রাখা ১৮টি পলিব্যাগ থেকে ৫ হাজার ১শ` পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকার দায়ে ওই চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ব্যাপরে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান স্কোয়াড কমান্ডার।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি