ঢাকা থেকে অপহৃত শিশু কক্সবাজারে উদ্ধার, আটক ৩
ঢাকার তেজগাঁও এলাকা থেকে অপহৃত আদনান খান মিনার (২) নামের এক শিশুকে কক্সবাজারের র্যাব উদ্ধার করেছে। সোমবার গভীর রাতে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া এলাকার কুতুব উদ্দিন (৩৮), কক্সবাজারের ঈদগাঁও এলাকার ইয়াসমিন (৩০) ও নিলা (২৫) কে আটক করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পে এক ব্রিফিংকালে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব)-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মীর্জা মোক্তার হাসান জানান, শিশুটি শুক্রবার রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা থেকে অপহৃত হয়। পরে অপরহণকারী চক্র ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য অপহরণকারীরা শিশুটির স্বজনকে জানায়। এরপর তারা শিশুটিকে কক্সবাজার নিয়ে আসে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬