বড়াইগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার
নাটোরের বড়াইগ্রাম থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোবারক হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পারকোল মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোবারক হোসেন একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে ও পারকোল উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
র্যাব-১৩ এর এএসপি আলমগীর হোসেন এলিন জানান, গ্রেফতার মোবারক হোসেন রংপুরের সন্ত্রাস দমন আইনের মামলার এজাহারভুক্ত আসামি। সে নাটোরের বড়াইগ্রামের পারকোল এলাকায় তার বাড়িতে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পারকোল এলাকায় তার বাড়িতে অভিযান চালায় র্যাব।
এ সময় বাড়িতে অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রংপুরের র্যাব-১৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
রেজাউল করিম রেজা/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ২ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৩ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম
- ৪ মশায় অতিষ্ঠ পৌরবাসী, ৮ লাখ টাকা বরাদ্দ থাকলেও সুফল নেই
- ৫ সুন্দরবন রক্ষায় বনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে