ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এইচএসসি পাস না করেই বিএসএস পাস!

প্রকাশিত: ০৯:২৮ এএম, ০১ জুন ২০১৭

গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে এইচএসসি পাস না করেই বিএসএস (সম্মান) পাসের অভিযোগ উঠেছে। উপজেলার সালিনাবক্স উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম লক্সারের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছ।

অভিযোগে আরও বলা হয়, বিএসএস পাশের ভুয়া সনদ দিয়ে তিনি অনৈতিকভাবে চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে চলেছেন।

অভিযোগে জানা গেছে, বিগত ১৯৭৬-৭৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীর আলম লস্কার নড়াইল জেলার লোহগাড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ওই পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে তিনি ভুয়া সনদ ও নম্বরপত্র তৈরি করে ওই শিক্ষাবর্ষে এইচএসসি পাস করেছেন বলে দাবি করেন।

সেইসঙ্গে বিএসএস (সম্মান) পাশেরও সনদ দাখিল করেন তিনি। এইচএসসি পাস না করে কিভাবে তিনি বিএসএস (সম্মান) পাস করলেন এ প্রশ্ন অভিযোগকারিদের।

এদিকে জাহাঙ্গীর আলম লস্কার ওই বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও পরীক্ষায় অকৃতকার্য হন বলে লোহাগাড়া সরকারি আদর্শ কলেজ নিশ্চিত করেছে।

তবে এ ব্যাপারে জাহাঙ্গীর আলম লস্কারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।

এফএ/আরআইপি