ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জ প্রাণ-আরএফএল কারখানায় শিক্ষা সফর

প্রকাশিত: ০১:২৫ পিএম, ১২ মে ২০১৫

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় অবস্থিত দেশের স্বনামধন্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাণ-আরএফএলে শিক্ষা সফর করেছেন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মস্লিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা প্রতিষ্ঠানটির বিভিন্ন প্ল্যান্ট ঘুরে দেখে বিদ্যালয়টির শিক্ষার্থীরা ও সফর সঙ্গী শিক্ষক-কর্মচারীবৃন্দ। সফর শেষে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং প্রাণ-আরএফএলকে ধন্যবাদ জানিয়েছেন বিশেষ এ সুযোগটি প্রদানের জন্য।

মস্লিন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস জাগো নিউজকে জানান, প্রাণ-আরএফএলের ইন্ডাস্ট্রিয়াল পার্কটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত না থাকলেও প্রতিষ্ঠানটির পরিচালক ইলিয়াস আলী মৃধার নির্দেশে জেনারেল ম্যানেজার (প্রশাসন) শামসুল আলমের একান্ত সহযোগীতায় এ সফর সম্ভব হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আব্দুর রহমান আরমান বলেন, এতগুলো ছেলে-মেয়ে নিয়ে দূরে কোথাও যাওয়ার চেয়ে নিজ এলাকায় প্রাণ-আরএফএলে শিক্ষা সফর করতে পেরে সত্যি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তাছাড়া বাইরে থেকে এ প্রতিষ্ঠান সম্পর্কে যে ভুল ও মিথ্যা ধারণা ছিল সেটাও কেটে গেছে।

শিক্ষা সফরে বিদ্যালটির শতাধিক শিক্ষার্থী ছাড়া এসময় সফরসঙ্গী ছিলেন, পরিচালনা পরিষদের সদস্য মো. বেলায়েত হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, শিক্ষক মো. শহিদুল্লাহ, মাঈন উদ্দিন আকন্দ, ছিদ্দিকুর রহমান, মাহবুবুর রহমান জনি, শাকিলুল ইসলাম, সাহনাজ আক্তার, হোসনে আরা বেগম, আমিনা বেগম, মাসুদা বেগম, আয়া ফরিদা বেগম প্রমুখ।

উল্লেখ্য, সফরের সময় প্রাণের বিভিন্ন প্রডাক্ট দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়।

আব্দুর রহমান আরমান/এমএএস/আরআই