আখাউড়ায় ট্রেনের বগিতে আগুন
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মেইল ট্রেনের মালবোঝাই বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেলওয়ে থানা পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, শুক্রবার ভোররাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী মেইল ট্রেন নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি আখাখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবিরতি করে।
এসময় ট্রেনটির একটি মালবোঝাই বগি থেকে ধোয়া বের হতে দেখা যায়। পরে বগির তালা খুলে জুতার প্যাকেটে আগুন দেখে ফায়ার ব্রিগেডকে খবর দেয়া হয়। ফায়ার ব্রিগেডের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বগিটিতে থাকা কিছু জুতা পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেট অথবা কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ২ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ৩ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক
- ৪ ভৈরবের দুইশ টাকার বেশি তেল পাচ্ছে না গ্রাহকরা, ক্ষুব্ধ চালকরা
- ৫ মিরসরাইয়ে শতাব্দী ক্লাবের সভাপতি মাঈন, সম্পাদক রনি