সেন্টমার্টিন থেকে ১১৬ মালয়েশিয়াগামী উদ্ধার
সেন্টমার্টিন’র অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় ১১৬ মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার বিকেল ৫টায় তাদের উদ্ধার করা হয়। গত দুই দিন ধরে থাইল্যান্ডের তৈরি কাঠের বড় ট্রলারে তারা ভাসছিল বলে কোস্টগার্ড জানিয়েছে।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিগসন চৌধুরী জানান, স্থানীয় জেলে ও বিভিন্ন সূত্রে ওই ভাসমান ট্রলারটির খবর পায় তারা। এসব যাত্রীদের উদ্ধারে মঙ্গলবার দুপুরের দিকে রওয়ানা দেয় কোস্টগার্ড’র উদ্ধারকারী দল। বিকেল ৫টা নাগাদ সেখানে পৌঁছে দলটি। ট্রলারটি এখন কোস্টগার্ডের নিয়ন্ত্রণে রয়েছে। ট্রলারসহ যাত্রীদের সেন্টমার্টিন উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে।
বিগসন চৌধুরী আরও জানান, ট্রলারে থাকা যাত্রীরা জানিয়েছে ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ায় ট্রলারের নাবিকরা ছোট নৌকা নিয়ে পালিয়ে গেছে। উদ্ধারকারীদের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। উপকূলে আনার পর কখন, কিভাবে তারা ট্রলারে উঠল জানা যাবে বলে মুঠোফোনে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
সায়ীদ আলমগীর/এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
- ২ কাজ না করেই টাকা লোপাটের অভিযোগ পিআইও-প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে
- ৩ মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ভাঙন আতঙ্ক, এলাকাবাসীর মানববন্ধন
- ৪ ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনের পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী
- ৫ টেকনাফ উপকূলে ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা অবমুক্ত