মোরায় সাগরে নিখোঁজ আরও ২৪ জেলে উদ্ধার
ঘুর্ণিঝড় মোরায় বঙ্গোপসাগরে নিখোঁজ আরো ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌ-বাহিনী জাহাজ ধলেশ্বরী এবং অপরাজেয়। কক্সবাজারের এলিফ্যান্ট পয়েন্ট এবং কুতুবদিয়ার কাছ থেকে সমুদ্রে ভাসমান অবস্থায় নৌবাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের বৃহস্পতিবার সন্ধ্যায় পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
এছাড়া ঝড়ের কারণে বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনীর ১৮টি জাহাজ, হেলিকপ্টার ও টহল বিমান কক্সবাজার, সেন্টমার্টিন্স, টেকনাফ, চট্টগ্রাম ও খুলনার উপকূলীয় অঞ্চলসহ গভীর সমুদ্রে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
৫টি গ্রুপে বিভক্ত হয়ে নৌবাহিনীর জাহাজসমূহ বাংলাদেশের পুরো সমুদ্রসীমায় একযোগে উদ্ধার অভিযান পরিচালনা করছে। একইসঙ্গে নৌবাহিনী কুতুবদিয়া ও সেন্টমার্টিনে দূর্গতদের ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দূর্গত এলাকায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও জরুরি চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।
এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা
- ২ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার
- ৩ দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা
- ৪ ধুনটে ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত
- ৫ কেন্দ্র দখলের শঙ্কা-এজেন্টদের হুমকির অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থীর