পাটগ্রামে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় সৌরভ আহম্মেদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের মির্জারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ পাটগ্রাম পৌরসভার মির্জারকোর্ট এলাকার ট্রলিচালক রুবেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শিশু সৌরভ মির্জারকোট এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবণী শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
রবিউল হাসান/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব