গুরুদাসপুরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে কাবিল উদ্দিন (২৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে উপজেলার দক্ষিণ নাড়িবাড়ি সড়কপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত কাবিল একই এলাকার মৃত বুদ্দুস আলীর ছেলে।ৎ
এলাকাবাসী জানায়, রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় কাবিল উদ্দিন নিজ বাড়িতে বারান্দায় বসেছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তার শরীর ঝলসে যায়।
দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেজাউল করিম রেজা/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ২ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৩ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৪ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম
- ৫ মশায় অতিষ্ঠ পৌরবাসী, ৮ লাখ টাকা বরাদ্দ থাকলেও সুফল নেই